বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ‘আন্তর্জাতিক সম্পর্কের পুনঃঅভ্যাগমন : ১০০ বছরের সূক্ষ্ম প্রতিফলন’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রধান অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহা. রুহুল আমীন স্বাগত বক্তব্য দেন। অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মূল বক্তব্য উপস্থাপন করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. আমেনা মহসীন।
