চট্টগ্রামে পুলিশকে পাথর নিক্ষেপ এক জন গ্রেফতার

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০০:১৮

টহল পুলিশকে পাথর নিক্ষেপ করে গ্রেফতার হয়েছে মো. জাহেদ (২৫) নামে এক যুবক। এসময় পাথরের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। গ্রেফতারকৃত জাহেদ ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে ইস্পাহানী মোড়ে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হচ্ছেন খুলশী থানার এসআই আনোয়ার হোসেন, এএসআই রতন ও কনস্টেবল মো. মুনির।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, জাহেদ আগে একবার গ্রেফতার হওয়ার পর জামিনে ছাড়া পায়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি টহল দল ইস্পাহানী মোড়ে গেলে জাহেদসহ কয়েক জন পুলিশ সদস্যের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ ধাওয়া করে জাহেদকে গ্রেফতার করে।