সার্বিয়ায় চলন্ত ট্রেনের সঙ্গে একটি স্কুল বাসের সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৩০ জন। দেশটির পুলিশ এই তথ্য জানায়। খবর সিনহুয়ার।
পুলিশ জানায় শুক্রবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নিসে আনুমানিক সকাল সাড়ে ৭ টায় ট্রেনের ধাক্কায় একটি স্কুল বাস লণ্ডভণ্ড হয়ে যায়।
আরো পড়ুন: ফের বিয়ে করতে চলেছেন পুতিন!
বিবিসির খবরে বলা হয়, ওই দুর্ঘটনায় তৎক্ষণাৎ এক শিশুসহ তিনজন মারা যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সার্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুলতিবোর লনকার বলেন, আহত ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ১৬ বছরের এক ছেলে ও মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
ইত্তেফাক/এসআর

