অনুষ্ঠিত হলো শাওমির ‘মি পপ’ উত্সব

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:২৩

গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি, গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশে প্রথমবারের মতো উদ্যাপন করেছে মি পপ। মি পপ হচ্ছে শাওমির একটি বিশেষ অনুষ্ঠান, যেখানে সারা দেশের মি ফ্যানরা শাওমির কর্মকর্তাদের সঙ্গে একত্রিত হয়ে আনন্দ-উত্সবের মাধ্যমে একটি দিন উদ্যাপন করে। শাওমি ২০১২ সাল থেকে সারা বিশ্বে এই ইভেন্টটি আয়োজন করে আসছে।

এই অনুষ্ঠানে শাওমির উচ্ছ্বাসিত মি ফ্যানরা শাওমি দলের সঙ্গে বেশকিছু কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। যেখানে মি ফ্যানরা তাদের কার্যক্রম সস্পর্কে আলোচনাসহ কুইজ থেকে শুরু করে লাকি ড্র এর মতো কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে যা থেকে মি ফ্যানরা শাওমির বিভিন্ন পণ্যসহ আরো অনেক আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পেয়ে থাকে। শাওমির এই মেগা ইভেন্টে মি কমিউনিটিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য শাওমির পক্ষ থেকে মি ফ্যানদের পুরস্কার প্রদান করা হয়। দর্শনীয় এই সন্ধ্যাকে আরো আকর্ষণীয় করে তুলেছিল বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী-গীতিকার তানজির তুহিনের গান। তুহিনের পাখি এবং বন্ধ জানালা গানগুলো শুনে মি ফ্যানরাসহ পুরো অনুষ্ঠানের দর্শক যেন আনন্দ ও উল্লাসে মেতে ওঠে।

উচ্ছ্বাসিত একটি দল হচ্ছে মি ফ্যানরা, যারা শাওমির ব্র্যান্ডের প্রতি নিবিড়ভাবে অনুগত এবং সক্রিয়ভাবে কোম্পানির পণ্য উন্নয়নে অবদান রাখে। বর্তমানে বাংলাদেশে মি কমিউনিটির প্রায় ১ লাখেরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে। যারা দেশের মধ্যে শাওমিকে অন্যতম শীর্ষ ব্র্যান্ড হিসেবে তৈরি করার জন্য একটি শক্তিশালী কমিউনিটি হিসেবে কাজ করছে। শাওমি তাদের মি ফ্যানদের জন্য অনলাইন এবং অফলাইনে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করে থাকে। যার মাধ্যমে মি ফ্যানরা শাওমির বিভিন্ন অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারে এবং অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতা, ফ্যান মিট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টগুলোতে অংশ নিতে পারে। অফিসিয়ালভাবে বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামে মি ফ্যান ক্লাব রয়েছে এবং শিগিগরই অন্যান্য শহরে মি ফ্যান ক্লাব করার জন্য পরিকল্পনা করা হচ্ছে।