চাটমোহরে দুই ওষুধের দোকানকে জরিমানা

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:৩৭

চাটমোহরে সোমবার ভ্রাম্যমাণ আদালত একটি পশু প্রাণির ওষুধের দোকান ও একটি হোমিও ওষুধের দোকানে জরিমানা করেছে। লাইসেন্স না থাকায় এই জরিমানা করা হয়।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া সাহেব বাজারের শফিকুল ইসলামের পোলট্রি ওষুধের (গরু, ছাগল, হাঁস-মুরগি) দোকানে ৫ হাজার টাকা ও পৌর শহরের নতুন বাজারের খেয়াঘাটে তৌহিদের হোমিও ওষুধের দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়।