গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোরে কালিয়াকৈর উপজেলার স্কয়ার ফার্মাসিউটিক্যাল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুর সদর থানা এলাকার দুলাল মিয়ার ছেলে মিজান (২৮) এবং টাঙ্গাইলের সখিপুর থানার হাতিয়া রাজাবাড়ি এলাকার কেবর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।
আরো পড়ুন : বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার ওসি একেএম কাউসার জানান, কালিয়াকৈর উপজেলার স্কয়ার ফার্মাসিউটিক্যাল কারখানার সামনে একটি ট্রাক বিকল হয়ে যায়। পরে ট্রাক মেরামত করছিলেন চালক। এ সময় ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাক দুটির চালক মিজান ও দেলোয়ার হোসেন মারা যান।
ইত্তেফাক/ইউবি
