আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৪

বগুড়ার আদমদীঘির সুজিত রেলগেট চত্বরে ট্রেনের নিচে পড়ে ২৫ বছরের এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। নিহতের মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। এ ঘটনায় বোনারপাড়া জিআরপি থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুনঃ গোপালপুরে নৌকার নির্বাচনী অফিসে হামলা ভাংচুর, তিনজন আহত

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়নি। বোনারপাড়া জিআরপি থানার অফিসার ইনচার্জ আব্দুস সাত্তার লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু