বিনোদন রিপোর্ট
সামাজিক সচেতনতামূলক ভিন্নধারার একটি গান নিয়ে আসছেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ বেগম। গানের শিরোনাম ‘ফুলের নামে নাম’। বাল্যবিয়ের শিকার বিবাহিতা কিশোরী ও তাদের জীবন সংগ্রামের গল্প উঠে এসেছে গানটিতে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।
মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে ইমেজ প্লাস প্রকল্পের সহযোগিতায়। বাংলাদেশ নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত বিবাহিতা কিশোরীদের ক্ষমতায়নের উদ্যোগে ইমেজ প্লাস প্রকল্পটি বিবাহিতা কিশোরীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইউটিউব চ্যানেল, স্যোশাল মিডিয়া ও দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে ‘ফুলের নামে নাম’ শিরোনামের এই মিউজিক ভিডিওটি।
