ভারতের নাগরিকত্ব আইন নিয়ে ক্ষোভ ঝাড়লেন হামিদ কারজাই

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২১:১০

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে এবার ক্ষোভ ঝেড়েছেন আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই। তিনি বলেছেন, তার দেশের মানুষ কোনো সংখ্যালঘুর ওপর নিপীড়ন করেনি, বরং তাদের গোটা দেশটাই নিপীড়নের শিকার। সম্প্রতি রাইসিনা সংলাপে অংশ নিতে নয়াদিল্লি সফরকালে এক সাক্ষাত্কারে হামিদ কারজাই এ কথা বলেন। তার এ সাক্ষাত্কার মঙ্গলবার প্রকাশিত হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে।

হামিদ কারজাই বলেন, ভারতে যা ধারণা করা হয় তহামিদ কারজাই বলেন, ভারতে যা ধারণা করা হয় তার চেয়ে আফগানিস্তানের মানুষের চিন্তা-চেতনা ভিন্নতর। আমি যখন রাষ্ট্রপতি হই, তখন আমার বহুদিনের চেনা একটি স্কুলের এক বৃদ্ধ প্রধানশিক্ষক দেখা করতে আসেন। ফিরে যাওয়ার সময় তিনি বলেন, ‘আমার একটা অনুরোধ আছে : আমাদের হিন্দু ও শিখরা অনেক বেশি ভুগেছে (তালেবান শাসনের সময়), তারা আরো ভালো জীবনযাত্রার দাবিদার। সুতরাং যারাই পাকিস্তান বা ভারতে ফিরে গেছে, তাদের ফিরিয়ে এনে সম্পদ-সম্পত্তি ফিরিয়ে দিন।’ এটাই আফগানিস্তানের মানুষের চিন্তা-চেতনা। আমি আশা করি, ভারতেও এমন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হবে, অন্য আফগান এমনকি মুসলমানদের প্রতিও।