বাউল শরীয়ত সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:০৮

নেত্রকোনা প্রতিনিধি বাউল শরীয়ত সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে নেত্রকোনা জেলা বাউল সমিতি। নেত্রকোনা শহরের পৌরসভা অফিস মোড়ে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন চলে।  এ সময় বক্তব্য রাখেন, বাউল সমিতির সভাপতি আব্দুল হাকিম, বাউল হাবিল সরকার, বাউল আবুল বাশার, কবি তানভীর জাহান চৌধুরী প্রমুখ।