নির্বাচনকে ঘিরে ফুলবাড়ী সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৮:২০

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ২৪ ঘণ্টা অতিরিক্ত টহল জোরদার করেছে। নির্বাচন উপলক্ষে উপজেলার ৩৬ কিলোমিটার সীমান্ত জুড়ে সতর্ক অবস্থানে বিজিবির সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করছে।

জানা গেছে, ২৪ ঘণ্টা বিজিবির টহল অব্যাহত থাকায় সীমান্ত কেন্দ্রিক সব ধরণের অবৈধ বাণিজ্য ও অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে এসেছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের তৎপরতা উল্লেখযোগ্য হারে কমেছে। ২৪ ঘণ্টা টহল জোরদার করায় সীমান্তের সাধারণ মানুষ বিজিবি সদস্যদের স্বাগত জানিয়েছেন।

আরো পড়ুন: ফেনীতে ১২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শংকর কুমার পাল ও কাশিপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কুদ্দুস জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সীমান্তে ২৪ ঘণ্টা বিজিবির টহল জোরদার অব্যাহত রয়েছে। নির্বাচন শেষেও আমাদের টহল অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী মসজিদ, মাদ্রাসা ও স্কুলে গিয়ে ছাত্রছাত্রী ,শিক্ষক কর্মচারী ও সীমান্তবাসীদের নিয়ে বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ লক্ষ্যে আলোচনা করা হচ্ছে।

ইত্তেফাক/বিএএফ