প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাইকগাছায় আনন্দমিছিল

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:১০

কয়রা সড়ক হচ্ছে মহাসড়ক

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছার কয়রা সড়ককে মহাসড়কে উন্নতীকরণে একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। এ খবর পাওয়ার পর মঙ্গলবার পাইকগাছায় আনন্দ মিছিল হয়েছে। প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য মো. আক্তারুজ্জামন বাবুকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন। বিকালে পাইকগাছার কপিলমুনি বাজারের প্রধান সড়কে প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।