সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সদর উপজেলার এক শিশুকে যৌন পীড়ন মামলায় ফায়েজ মিয়া (৬৮) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। এ সময় আসামি অনুপস্থিত ছিল। সাজাপ্রাপ্ত ফয়েজ সিরাজগঞ্জের সদর উপজেলা শিবনাথপুর গ্রামের বাসিন্দা।
আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করে জানান, ২০০৯ সালের ১৬ এপ্রিল দুপুরে তিন বছরের ঐ শিশুকে ঘরে ডেকে নিয়ে যৌন পীড়ন করেন ফয়েজ। এ ঘটনার পরের দিন শিশুটির মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেওয়া হয়।
