উত্ত্যক্তের দায়ে কারাগারে যুবক

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:১০

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, বিরামপুরের খানপুর ইউনিয়নের কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে চালক সঞ্জিত পাহান (২২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমানের ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। থানা পুলিশ দণ্ডপ্রাপ্ত আসামিকে দুপুরে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে। ট্রলিচালক পাহান রতনপুর গ্রামের নাতে পাহানের ছেলে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান দণ্ডাদেশের পর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।