শোক সংবাদ

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:২২

সন্তোষ ভূষণ দাশ

হিদুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য ও রাঙ্গুনিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অ্যাডভোকেট সন্তোষ ভূষণ দাশ (৯৭) শুক্রবার রাতে নগরীর একটি ক্লিনিকে পরলোকগমন করেছেন। তিনি তিন পুত্র, চার কন্যা রেখে যান। গত শনিবার বিকালে প্রয়াতের নিজ বাড়ি রাঙ্গুনিয়ার কুলকুরমাই গ্রামের পারিবারিক শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক ট্রাস্টি রাখাল দাশগুপ্ত, বর্তমান ট্রাস্টি উত্তম শর্মা, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেবাশীষ পালিত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপন কান্তি দাশ, বর্তমান সভাপতি মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দে, সাধারণ সম্পাদক বিমল কান্তি দে শোক প্রকাশ করেন।

আব্দুল বাকী তালুকদার

টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বেসরকারি টেলিভিশন আরটিভির যুগ্ম বার্তা সম্পাদক তাবিবুর রহমান তালুকদারের পিতা আব্দুল বাকী তালুকদার (৯৬) সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার বাদ জোহর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুস সাত্তার

বগুড়ার সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার (৯০) সোমবার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। বুধবার বাদ জোহর পারতিত পরল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।