নোয়াখালী-২ আসনে নৌকার নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৬:২৮

নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলমের একটি নির্বাচনী কার্যালয়ে ব্যাপক ককটেল বিস্ফোরণ ও আসবাবপত্রে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার নবীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তরা নবীপুর এলাকার নির্বাচনী অফিসের ১৪/১৫টি ককটেল বিস্ফোরণ ঘটনায়। পরে নির্বাচনী অফিসের আসবাবপত্রে হামলা ও ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। খবর পেয়ে রাতেই সেনবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় সেনবাগ থানার ওসি মিজানুর রহমান ইত্তেফাককে জানান, 'এ ব্যাপারে থানায় সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে'।

ইত্তেফাক/নূহু