সাভার সদর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্বোধন

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০০:৪৬

সাভার সদর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাভারের কলমা এলাকায় নতুন এ ভবনের উদ্বোধন করেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন খান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এনামুর রহমান বলেন, কোনো ভালো কাজ করতে গেলে বাধা আসবে, ষড়যন্ত্র হবে। তাই বলে উন্নয়ন থেমে থাকবে না। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন—গ্রাম হবে শহর। সাভার ইউনিয়ন পরিষদ তার একটি আদর্শ উদাহরণ। এই ইউনিয়নবাসী যে সেবা পাবে তা যেন সারা বাংলাদেশের মধ্যে সেরা হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে তিনি।