রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের তিন পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তিন পরিচালক হলেন—পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নিজামুল আহসান, পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা ও মোহাম্মদ ইউসুফ ইসমাইল। গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত পৃথক নোটিশ তাদের কাছে পাঠানো হয়েছে।
