মেক্সিকোয় শরণার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০১:৫৫

মেক্সিকোতে ঢুকে পড়া মধ্য আমেরিকার শরণার্থী দলের সঙ্গে মেক্সিকান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার সকালে নদী পেরিয়ে মেক্সিকোতে ঢুকে পড়া শরণার্থীরা পাথর ছুড়লে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তাদের দিকে পালটা কাঁদানে গ্যাস ছুড়েছে অরাজক পরিস্থিতির মধ্যে শরণার্থী দলটির বেশ কয়েকজন মা তাদের শিশুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে

 

মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার চেষ্টা করা কয়েকশ শরণার্থীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ মেক্সিকোর বামপন্থি প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের জন্য বড়ো রকমের চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে বলে পর্যবেক্ষকদের ধারণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওব্রাদর প্রশাসনের চুক্তি মোতাবেক মেক্সিকো যুক্তরাষ্ট্রগামী মধ্য আমেরিকার শরণার্থীদের আটকে আশ্রয়কেন্দ্রে রাখবে এরপর আইনি লড়াই শেষে শরণার্থীদের আবেদন গ্রহণ কিংবা তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে

 

সোমবার মেক্সিকোতে প্রবেশ করা দলটিতে প্রায় ৫০০ সদস্য ছিল, যাদের বেশির ভাগই হন্ডুরাস থেকে আসা শরণার্থী বলে জানিয়েছে মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) ভয়াবহ চাকরি সংকট গোষ্ঠীগত সন্ত্রাস থেকে পালিয়ে বাঁচতে গত সপ্তাহে হন্ডুরাস থেকে রওনা দেওয়া কয়েক হাজার শরণার্থীর একাংশ দলটিতে ছিলেন ভিডিও ফুটেজে দলটির সদস্যদের নদীর তীরে দাঁড়িয়ে থাকা মেক্সিকোর ন্যাশনাল গার্ড মিলিটারাইজড পুলিশের কয়েকজন সদস্যের দিকে পাথর ছুড়তে দেখা গেছে শরণার্থীদের মেক্সিকোতে প্রবেশে বাধা দিতেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা নদীর তীরে দাঁড়িয়ে ছিলেন যদিও সংঘর্ষের মধ্যেই শতাধিক শরণার্থী মেক্সিকোর ভেতর ঢুকে পড়ে সংঘর্ষে ন্যাশনাল গার্ড পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে বলে আইএনএম জানিয়েছে

আরো পড়ুন : বিচারের দিনে ডাভোসে মার্কিন অর্থনীতির প্রশংসায় ট্রাম্প

হন্ডুরাস থেকে আগত ১৮ বছর বয়সি ইনগ্রিড বলেন, ‘আমরা এখানে থাকতে আসিনি আমরা শুধু অন্য পাশে যেতে চাই আমি আমার দেশে ফিরতে চাই না, সেখানে ক্ষুধা ছাড়া কিছুই নেই শরণার্থী দলে থাকা অন্তত দুই নারী রয়টার্সের এক সাংবাদিককে সংঘর্ষের পর তাদের শিশু সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কথা জানিয়েছেন আটক করে আশ্রয় শিবিরে নিয়ে যাওয়ার চেষ্টারত মেক্সিকান কর্মকর্তাদের এড়াতে নদী পেরিয়েই শরণার্থী দলটির সদস্যরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ার চেষ্টা চালায়

 

আইএনএম জানিয়েছে, তারা মোট ৪০২ শরণার্থীকে আটক করে অভিবাসী কেন্দ্রগুলোতে পাঠিয়েছে সেসব কেন্দ্রে খাবার, পানি আশ্রয় মিলবে বলেও জানিয়েছে তারা আশ্রয়ের আবেদন গৃহীত না হলে আইএনএম এসব শরণার্থীকে বাসে কিংবা বিমানে করে নিজ নিজ দেশে ফেরত পাঠাবেরয়টার্স

 

ইত্তেফাক/এসইউ