বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নাশকতার মামলার পলাতক আসামি হিসেবে উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যানসহ বিএনপির আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক এনামুল হক, কিচক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আফসার আলী, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাব্বর হোসেন, মোকামতলা ইউনিয়নের বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবু মিয়া, বিএনপির কর্মী মোকামতলা চাঁনপুর গ্রামের মাহবুবুর রহমান ও বিহার সোনার পাড়া গ্রামের রফিকুল ইসলাম।
শিবগঞ্জ থানা ওসি মিজানুর রহমান বলেন, 'আটককৃতদের নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।'
আরও পড়ুনঃ পটিয়ায় বিএনপির নির্বাচনী কার্যালয় থেকে অস্ত্রসহ গ্রেফতার ১৩
শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, 'বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতেই সরকার নাশকতার সাজানো মামলায় নেতাকর্মীদের পরিকল্পিকভাবে গ্রেপ্তার করছে।'
ইত্তেফাক/নূহু
