আত্রাই উপজেলার কলকাকলী মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল প্রাঙ্গণে গত সোমবার ডিএস জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. এবাদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম। বক্তৃতা করেন কলকাকলী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাজেদুর রহমান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন, আহসান উল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সনত্ কুমার, কলকাকলী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুর রউফ, বিদায়ী শিক্ষার্থী আলফাজ খন্দকার, সানজিদা আকতার শাহী, দশম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা প্রমুখ। নৃত্য পরিবেশন করেন কলকাকলী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সানজিদা আকতার শাহী, বৃন্তি, রায়া, রিমু, হেলাল, সাদিয়া, বিরতি, রিমি, রিয়া, নিহা, শিলা, রচনা, স্বেচ্ছা, সোহানা, অন্তু, অনিক, রাজ প্রমুখ।
