ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাজীরহাট কলেজের সামনে পাকা রাস্তায় শুক্রবার রাত ৯টার দিকে ট্রাক্টর ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে মারা গেছে।
নিহতরা হলেন- উপজেলার আমজুয়ান গ্রামের মৃত-আ. রশিদের ছেলে আব্দুস সবুর (২৪) ও একই উপজেলার ভান্ডারা গ্রামের ফয়জুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৫)।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মহেন্দ্র ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে যায়। ট্রাক্টর চালক পলাতক। থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/কেআই
