ধাওয়ানের বদলি স্যামসন

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২১:০১

কাঁধের ইনজুরির কারণে আসন্ন নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না ভারতের বাঁ হাতি ওপেনার শিখর ধাওয়ান। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। দলে আছেন পৃথ্বী শও। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে স্যামসন ও তিন ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন পৃথ্বী। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিংয়ে ঘাড়ে চোট পান ধাওয়ান। ফল নিউজিল্যান্ড সফরে সাদা বলের দুটি সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি। বর্তমানে নিউজিল্যান্ড সফরে আছে ভারত ‘এ’ দল। সেই দলে আছেন স্যামসন ও পৃথ্বী। ওয়ানডে সিরিজের দলে ভারতীয় দলে প্রথমবারের মতো ডাক পান পৃথ্বী।