ফেদেরার জকোভিচ তৃতীয় রাউন্ডে

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২১:০৪

রজার ফেদেরার ও নোভাক জকোভিচ অনায়াস জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন।  ফেদেরার বিশ্বের ৪১ নম্বর খেলোয়াড় সার্বিয়ার ফিলিপ ক্রাজিনোভিচকে ৬-১, ৬-৪ ও ৬-১ গেমে হারান। ৩৮ বছরের এই তারকা খেলোয়াড়টি জিততে সময় নেন ৯২ মিনিট। তিনি এখন অস্ট্রেলিয়ার জন মিলম্যানের মুখোমুখি হবেন। বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ ওয়াইল্ডকার্ড পেয়ে খেলতে আসা  জাপানি তাতসুমা ইতোকে ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে হারান। এ বাবদ সার্বিয়টির সময় লাগে ৯৫ মিনিট। ৩২ বছরের জকোভিচ ১৭তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে এরপর জাপানের ইয়োশিহিতো নিশিওকার মুখোমুখি হবেন। এদিকে তৃতীয় রাউন্ডে উঠেছেন সেরেনা উইলিয়ামস এবং বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকাও।