এই সময়ের ছড়া

লাগ ভেলকি লাগ

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২১:৫২

লাগ ভেলকি লাগ

আমার হাতে সোনার চেরাগ

আছে অনেক জাদু,

অভিনব ক্যারিশমাতে

চোরকে বানাই সাধু!

 

লাগ ভেলকি লাগ

দিনকে করি রাত আর

রাতকে করি দিন,

থাকুক যত ঋণ;

লুটেপুটে চেটে খেয়ে

বাজাই সুখের বীন!

 

লাগ ভেলকি লাগ

থলের বিড়াল বেরিয়ে এলে

ঘটনা হয় ফাঁস,

কী যে সর্বনাশ;

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে

আমিই করি পাশ!