বুধবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলায় ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক কর্মসূচির আওতায় দুই দিনব্যাপী শিশুমেলা উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
জেলা তথ্য অফিসের আয়োজনে ও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই শিশুমেলা শুরু হয়। এ শিশুমেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে সাজানো হয়েছে স্টল। আলোচনা সভার আগে শিশুদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
