বই উত্সব

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২২:০৫

উপজেলার জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর এলাকায় সদ্য প্রতিষ্ঠিত সিদ্দিক আহমদ প্রাথমিক বিদ্যালয়ের বই উত্সব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদের সভাপতিত্বে ও সৈয়দ জিতু মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রিজু, বদরুল ইসলাম, আব্দুল জব্বার, ইকবাল হোসেন ভূইয়া, জাহির উদ্দিন, কামাল উদ্দিন, সাফরুজ ইসলাম মুন্না। স্বাগত বক্তব্য রাখেন সিদ্দিক আহমদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই। পরে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২০০ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন সিদ্দিক আহমদসহ অতিথিবৃন্দ।