বিএনপির কাউন্সিলর প্রার্থী নাজিমুদ্দিনের ওপর হামলা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০০:৩৪

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী মো. নাজিমুদ্দিন দেওয়ানকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে ভর্তি করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা নাজিমুদ্দিন ওপর হামলা করে। এমনকি তার হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। তাকে সেখানে চিকিত্সা শেষে বাসায় পাঠানো হয়েছে। 

এই ঘটনার খবর পেয়ে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গতকাল সন্ধ্যায় আহত নাজিমুদ্দিনকে দেখতে ক্রিসেন্ট হাসপাতালে ছুটে যান। অন্যদিকে ১৯ নম্বর ওয়ার্ডের বিএনপি প্রার্থীর প্রচারণাতেও হামলার খবর পাওয়া গেছে।

তাবিথ আউয়ালের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী দেওয়ান মো. নাজিমুদ্দিনসহ প্রায় ১০ জন আহত হয়েছেন।