শীতের ড্রাগন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২০:৩১

কুয়াশায় ভিজতে চাইলে জিভ বের করলো শীতের ড্রাগন

পিপারমেন্ট গলধঃকরণ করে আর মাফলার চাপিয়ে

পরিভ্রমণে ভ্রমাত্মক শব্দপুঞ্জ সঙ্গী করে

যেতে চাইলাম লছমনঝোলা

পিক্টোরিয়াল সাময়িকীতে পড়া ছিলো এর ভ্রমণবৃত্তান্ত।

আর সাথী করে নিলাম চা-ভরতি থার্মোফ্লাক্স

যেন থাকে তারা আমার শীতবন্ধুর তালিকায়।

 

হঠাত্ দার্জিলিংয়ের গল্পের মতো তুষারপাতে

ভ্রম সংশোধন হয়ে মনে হলো

সাইবেরিয়ায় একসময়ের নির্বাসনের গল্প।