সংগীতের প্রতি নিজের আত্মবিশ্বাস থেকেই একের পর এক নিজেকে ভাঙছেন রুবেল। সর্বশেষ মুক্তি পেল ঈগল মিউজিকের ব্যানারে ‘গুরু প্রেম শিখাইলা না’ শিরোনামের একটি গান। এর আগে সফট মেলোডি, রকগানের পর এবার একেবারেই নতুন ঘরানার কাজ করলেন। আরবান ফোক ধাঁচের গান উপহার দিলেন রুবেল। নিজের সুর ও সংগীতে গানটি লিখেছেন নাহিদ শেখ ও তোবারক আল রুবাই। উল্লেখ্য, কণ্ঠশিল্পী হিসেবে একের পর এক নতুন ধারার গানের বাইরেও যে কাজটি নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন না হলো কম্পোজিশন ও সাউন্ড ডিজাইন। এরই ভেতরে রফিক সিকদার পরিচালিত ‘হূদয়জুড়ে’ ছবিসহ বেশ ক’টি চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ শেষ করলেন। সামনে আসছে সাইফ চন্দন পরিচালিত ‘ওস্তাদ’ ছবির আবহসংগীতের কাজ।
সিঙ্গাপুর থেকে শব্দ প্রকৌশলী হিসেবে মাস্টার্স করেছেন তিনি। পেশাগতভাবে সিঙ্গাপুরে থাকলেও ধ্যান-জ্ঞ্যান-মন সবকিছুই পড়ে থাকে তার বাংলাদেশে। রুবেলের কথায়, ‘মিউজিকটা আমার আত্মার ভেতরে। বাংলাদেশের একজন মিউজিশিয়ান হিসেবে এদেশে দারুণ কিছু উদাহরণ তৈরি করতে চাই এটাই আমার সংকল্প। স্বপ্নের পথটা তাই অনেক দূরের। যে পথটা অনেকটাই আয়ত্ব করে ফেলেছি।’
