২০তম ইক্রা আন্তর্জাতিক কিরাত সম্মেলন আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হবে। সম্মেলনটি সকাল ৯টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইক্রা) আয়োজনে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন। সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আরো উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতগণ।
এ বছর জর্ডানের প্রখ্যাত কারি শাইখ ড. সামিহ আল আসামেনাহ, মিশরের শাইখ আদিল আল বায, ইরানের কারি কারিম মানসূরি, মরক্কোর শাইখ আহমাদ আল খালদী, তুরস্কের কারি হুসাইন তুরকান, মালয়েশিয়ার কারি ওয়ান আইনুদ্দীন হিলমী এবং থাইল্যান্ডের কারি মুয়ায মুস্তফা সম্মেলনে অংশগ্রহণ করবেন।—প্রেস বিজ্ঞপ্তি
