সারা দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও সকল প্রকার নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কাউখালী উপজেলা পরিষদ সড়কে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখা। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী জাহানুর বেগম, লিগ্যাল এইড সম্পাদক ফরিদা ইয়াসমিন, আন্দোলন সম্পাদক মাহাফুজা খাতুন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
