সুনামগঞ্জে শিক্ষাসামগ্রী প্রদান ও মা সমাবেশ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:১২

হাওর এলাকার শিশু শিক্ষার্থীদের মধ্যে টুথপেস্ট, টুথব্রাশ, নেইলকাটার, স্কুলব্যাগ ও রং পেন্সিল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলা লক্ষণশ্রী ইউনিয়নের পুরান লক্ষণশ্রী গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার উদ্যোগে এসব স্বাস্থ্য উপকরণ এবং শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। শিশুদের বিদ্যালয়ে মনোযোগী করতে এ উদ্যোগ। এর আগে বিদ্যালয়ের অভিভাবকদের নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে মা  সমাবেশ অনুষ্ঠিত হয়। মা সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল। এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাডভোকেট আবুল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সোলেমান মিয়া, পুরান লক্ষণশ্রী গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।