নুশরাত রুমু
নেতা দেখি বহুরূপী
কত তাদের শক্তি
কথার ফাঁকে খুশি কারণ
চাটুকারের ভক্তি।
ভোটের আগে সুললিত
কণ্ঠে শোনায় বাণী
স্বার্থ হাসিল হয়ে গেলে
বদলাবে সুরখানি।
টাকার জোরে পাখার বাতাস
নেতার গায়ে লাগে
অগ্রাধিকার সবখানে তার
লাইনে দাঁড়ায় আগে।
দেশের প্রেমে নিবেদিত
নেতা আবার চাই
উন্নয়নের কাজ করে যে
হবে সবার ভাই।
