পিরোজপুরের কাউখালীতে জাটকা বিক্রির অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা এ জরিমানা করেন।
এদিন দুপুরে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জুড়ি ফেরিঘাট মাছ বাজারে অভিযান চালায়। এ সময় জাটকা বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী শামীম হোসেনকে (৩৩) ৩ হাজার টাকা এবং সাইফুল ইসলামকে (২৯) ২ হাজার টাকা জরিমানা করা হয়।
