দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে হাব-এর আওতায় সারাদেশে যেসব এজেন্সি রয়েছে তারা ব্যাংকের মাধ্যমে হজযাত্রীদের সব লেনদেন কার্যক্রম সম্পন্ন করবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এম. রিয়াজুল করিম এবং হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন (তসলিম) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন
০০০
ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার সম্প্রতি রাজশাহীর বাগমারার দামনাশ বাজারে ব্যাংকের একটি রিটেইল আউটলেট উদ্বোধন করেন। এ সময় ১ নম্বর গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজন সরকার, ইবিএল লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান সৈয়দ জুলকার নাঈন, এজেন্ট ব্যাংকিং প্রধান মো. বিন মজিদ খান উপস্থিত ছিলেন
