অলিম্পিকে থাইল্যান্ড-সৌদি আরব

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২৩:০০

থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব ২০২০ টোকিও অলিম্পিক ফুটবলের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের অধীনে অলিম্পিক বাছাইপর্বে এই দুটি দেশ ছাড়াও তৃতীয় দল হিসেবে অলিম্পিকে খেলবে স্বাগতিক জাপান। গত বুধবার প্রতিযোগিতার সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে দক্ষিণ কোরিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন উজবেকিস্তানকে ১-০ গোলে পরাজিত করে সৌদি আরব। এই নিয়ে টানা নবম অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করল দক্ষিণ এশিয়ান যুবারা।  অন্যদিকে ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অলিম্পিকে খেলার সুযোগ পেল সৌদি আরব। রোববার ব্যাংককে ফাইনালে মুখোমুখি হবে তারা। অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের মধ্যে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের বিজয়ী দলটি চতুর্থ দল হিসেবে অলিম্পিকে যাবে।