হযরত শাহ্ আহ্সানুল্লাহ (র) প্রতিষ্ঠিত উরস উপলক্ষ্যে সেমিনার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০০:২৮

ঢাকার মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাহ্ আহ্সানুল্লাহ (র) প্রতিষ্ঠিত ১৫০তম উরস মোবারক উপলক্ষ্যে ‘জীবনাদর্শ আমাদের অনুপ্রেরণা ও পথনির্দেশিকা’ শীর্ষক সেমিনার আগামীকাল ২৫ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মশুরীখোলা দরবার শরীফের পির  সাহেব হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামানের (মা:জি:আ:) সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। প্রবন্ধ পাঠ করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান। সেমিনারে দেশের প্রখ্যাত আলেম, শিক্ষাবিদ, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণিজন সানুগ্রহ উপস্থিত থাকবেন।—প্রেস বিজ্ঞপ্তি