রায়হান ফেরদৌস এমপি হতে চাই, পকেট ভরা টাকা আছে শিক্ষা বেশি নাই। এমপি হতে চাই, বাড়ি-গাড়ি সবই আছে মানবতা নাই। এমপি হতে চাই, সুযোগ পেলে পরের টাকা হুমড়ি দিয়ে খাই। এমপি হতে চাই, মানুষ মেরে গায়েব করে গদি আমার চাই।