অভিনেত্রী হিসেবে পরিচিত শম্পা হাসনাইন। তবে এবার নতুন পরিচয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন শম্পা। এবার ‘অমর একুশে গ্রন্থমেলা’য় দুটি উপন্যাসের বই নিয়ে হাজির হচ্ছেন তিনি। উপন্যাস দুটি হলো ‘চা খাবে মীরু’ ও ‘অ-লক্ষ্মী’। বই দুটি বাজারে আনছে অনন্যা। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপন্যাস দুটির মোড়ক উন্মোচন করা হয়। এ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও নৃত্যশিল্পী লায়লা হাসান। আরো উপস্থিত ছিলেন অভিনেতা-লেখক আহসান কবির, নির্মাতা তারেক মাহমুদ, মডেল-অভিনেতা শাখাওয়াত সাগর ও গীতিকবি এ মিজান। শম্পা হাসনাইন বলেন, ‘আসছে গ্রন্থমেলায় আমার লেখা ‘অ-লক্ষ্মী’ ও ‘চা খাবে মীরু’ নামে দুটি উপন্যাস প্রকাশ পাবে। এবারই প্রথম একসঙ্গে দুটি উপন্যাস প্রকাশ হতে যাচ্ছে আমার। বিষয়টি সত্যিই ভালোলাগার। আমার বিশ্বাস, পাঠকরা উপন্যাস দুটি পছন্দ করবেন।’
