ফেরার
পর
সেরেনা
২০১৮
ফ্রেঞ্চ ওপেন চতুর্থ রাউন্ড
উইম্বলডন ফাইনাল
ইউএস ওপেন ফাইনাল
২০১৯
অস্ট্রেলিয়ান ওপেন কোয়ার্টার ফাইনাল
ফ্রেঞ্চ ওপেন তৃতীয় রাউন্ড
উইম্বলডন ফাইনাল
ইউএস ওপেন ফাইনাল
২০২০
অস্ট্রেলিয়ান ওপেন তৃতীয় রাউন্ড
স্পোর্টস ডেস্ক
মার্গারেট কোর্টের রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্বের সমকক্ষ হওয়ার লড়াইয়ে আবারও পা হড়কালেন সেরেনা উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডেই তাকে বিদায় নিতে হলো—চীনের ওয়েং কিয়াংয়ের কাছে হেরে।
অথচ এই ওয়েংকেই গেল সেপ্টেম্বরে ইউএস ওপেনে অনায়াসে হারিয়েছিলেন সেরেনা। গতকাল শুক্রবার তিন সেটে হারিয়ে পাওয়া জয়টির পর ২৭তম বাছাই চীনের খেলোয়াড়টি জানান আক্রমণাত্নক খেলেই সেরেনাকে হারিয়েছেন তিনি। অথচ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম আসরটিতে সেরেনা ছিলেন অষ্টম বাছাই।
২০১৭ সালে শেষ গ্র্যান্ড স্ল্যাম জেতার পর মাতৃত্বকালীন ছুটিতে গিয়েছিলেন সেরেনা। এরপর থেকে চারবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেও শিরোপা ছুঁতে পারেননি। সে বন্ধ্যাত্ব এবার ঘোচানোর সংকল্প ছিল যুক্তরাষ্ট্রের এই তারকার। সেটা হয়ে গেলে অষ্টম চেষ্টায় এসে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্বেও ভাগ বসাতেন সেরেনা।
তবে সে লক্ষ্য পূরণ হয়নি। তার ওপর ২০০৬ সালের পর এটিই ছিল ৩৮ বছরের খেলোয়াড়টির জন্য আগাম বিদায়। গত বছরের শেষ দুটি টুর্নামেন্ট উইম্বলডন ও ইউএস ওপেনে অবশ্য তিনি ফাইনালে উঠেও মার্গারেটকে ছুঁতে পারেননি।
তাহলে কি মার্গারেটই তাকে চাপে ফেলছে বারবার? উইলিয়ামস অবশ্য বলছেন তার বিশ্বাস এখনো রেকর্ডটিতে ভাগ বসানো সম্ভব। তিন বছরের মধ্যে প্রথমবারের অকল্যান্ড ক্ল্যাসিকের শিরোপা জিতে এবার তিনি সমর্থকদের মনে আশাও জাগিয়েছিলেন। তার পরও হলো না।
সেরেনা এ প্রসঙ্গে বলেন, ‘এটা কেবল স্ল্যাম জয়ের বিষয় নয়। এটা আমার ভালো খেলারও প্রশ্ন এবং আমি আজ সেটা করে দেখাতে পারিনি। এটাই অনেক বেশি হতাশার।’
এদিকে তার ঘনিষ্ঠ ক্যারোলিন ওজনিয়াকি হারের মধ্যেই গ্র্যান্ড স্ল্যাম টেনিস ছেড়ে গেলেন। ডেনমার্কের এই খেলোয়াড়টি হারেন ৭৮তম বাছাই তিউনিশিয়ার অনস জাবুরের কাছে। ওজনিয়াকি তার ক্যারিয়ারে এক সময় ৭১ সপ্তাহ মেয়েদের টেনিসের শীর্ষে ছিলেন।
