নেত্রকোনায় মিনি ম্যারাথন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২১:৪২

নেত্রকোনা প্রতিনিধি

‘রান ফর ব্রেকিং ড্রাগস’—এই স্লোগানে নেত্রকোনায় গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হলো ৫ কিলোমিটারের মিনি ম্যারাথন প্রতিযোগিতা। এতে বিজয়ীরা হলেন মো. আলমগীর (প্রথম), পাপ্পী হোসেন (দ্বিতীয়) এবং মো. সোহাগ মিয়া (তৃতীয়)। মিনি ম্যারাথনে অংশ নেন ৬০ জন।

‘নেত্রকোনা সাইক্লিস্টস’-এর উদ্যোগে নেত্রকোনা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা দিয়ে দৌড়ে বিদ্যালয় মাঠে এসে প্রতিযোগিতা শেষ হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মঈনউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক অর্পিতা খানম সুমী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এ কে এম আজাহারুল ইসলাম অরুণ এবং ক্রীড়া সংগঠক শাহনূর কবীর মুন্না।