আজ কুমিল্ল¬ায় ‘মুজিবশতবর্ষ আনন্দমেলার উদ্বোধন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২১:৫৮

কুমিল্ল­া প্রতিনিধি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে কুমিল্ল­ার ১৭টি উপজেলা ও সিটি করপোরেশনের সম্মিলিত অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হতে যাচ্ছে ‘মুজিবশতবর্ষ আনন্দমেলা’। আজ শনিবার জেলার লালমাই উপজেলার বাগমারা জামতলিতে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ উপলক্ষ্যে সর্বত্র বিরাজ করছে উত্সবমুখর পরিবেশ।

মুজিবশতবর্ষ আনন্দমেলা নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও লালমাই ট্যালেন্টহান্ট ক্রিকেট একাডেমির চেয়ারপারসন নাফিসা কামাল বলেন, তরুণ প্রজন্মের সামনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে চিরস্মরণীয় করে রাখা এবং স্বাধীনতার চেতনায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে সমগ্র কুমিল্লাকে একত্রিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। বঙ্গবন্ধুর স্মরণে জেলার ১৭টি উপজেলা ও কুমিল্লা সিটি করপোরেশন নিয়ে ১৮টি দলের আয়োজনে মুজিবশতবর্ষ ভিক্টোরিয়ান্স টি-টোয়েন্টি প্রথমবারের মতো সমগ্র কুমিল্লাকে একত্রিত করবে ক্রিকেটের মাঠে। জেলার প্রতিটি উপজেলা থেকে ছাত্রছাত্রীরা আসবে এবং এই আনন্দমেলার মঞ্চে একই সঙ্গে বঙ্গবন্ধুকে উত্সর্গ করে জাতীয় সংগীত পরিবেশন করবে। এছাড়া থাকছে খ্যাতনামা সব সেলিব্রেটির অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।