খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সেচ পাম্পের সাথে ওড়না পেঁচিয়ে মেহজাবিন আক্তার সুরভী (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ছোট মেরুং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেহজাবিন আক্তার সুরভীর ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হকের মেয়ে ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।
আরো পড়ুন: আগৈলঝাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
জানা গেছে, উপজেলার ছোটমেরুং গ্রামের ৩নং কলোনি এলাকায় বাড়ির পাশের তামাক ক্ষেতে সেচ পাম্পে মুখ ধোয়ার সময় অসতর্কতা বসত: সেচ পাম্পের সাথে ওরনা জড়িয়ে যাওয়ায় সে মাথায় মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক পলাশ দেব জানান, ‘মেহজাবিন অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। তার মৃত্যুতে আমরা শোকাহত।’
ইত্তেফাক/বিএএফ
