পিরোজপুর অফিস
জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের পিরোজপুর জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিণ আক্তার এমপি এ সম্মেলনের উদ্বোধন করেন। জেলা জাসদের সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান অতিথি জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিণ আক্তার এমপি, বিশেষ অতিথি কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মির্জা আনোয়ারুল হক, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ-হিল-কাইয়ুম। প্রধান বক্তা কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আহসানুল কবির বাদল, জেলা সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম প্রমুখ। কাউন্সিলে চিত্তরঞ্জন বিশ্বাস সভাপতি পদে ও সাইদুল ইসলাম ডালিম সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হন।
