কিশোরগঞ্জ প্রতিনিধি
করিমগঞ্জ উপজেলার বালিখলা এলাকা থেকে অপহূত হওয়া কলেজছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক ও ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে আটককৃতদের কিশোরগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য গত বুধবার কলেজে যাওয়ার সময় অনার্স পড়ুয়া ঐ শিক্ষার্থী অপহরণের শিকার হয়। পরে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে ভিকটিমকে উদ্ধার করে।
