ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ উপদেষ্টার বিরুদ্ধে মামলা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:০৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩১/১ ধারায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বাদী হয়ে এ মামলা করেন। মামলার পরই পুলিশ আমানুল হক সেন্টুর ফুলবাড়িয়ার বাসভবনে অভিযান চালায়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গণমাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচার করায় এই মামলা হয়েছে। এ সময় সেন্টুর বাসায় অভিযান চালানোর কথাও তিনি স্বীকার করেন।