অর্থমূল্যের দিক থেকে শিক্ষার উন্নয়নে বিশ্বের সবচেয়ে বড়ো ইদান পুরস্কার গত বৃহস্পতিবার স্যার ফজলে হাসান আবেদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুরস্কারের স্বর্ণ পদকটি গ্রহণ করেন তার মেয়ে ব্র্যাক এন্টারপ্রাইজেস-এর ব্যবস্থাপনা পরিচালক ও ব্র্যাক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন তামারা আবেদ এবং সার্টিফিকেট গ্রহণ করেন তার ছেলে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ও আলট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক শামেরান আবেদ। পুরস্কার প্রবর্তক ড. চার্লস চেন ইদান বৃহস্পতিবার মহাখালীস্থ ব্র্যাকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন। শিক্ষার উন্নয়নে যুগান্তকারী অবদানের জন্য ২০১৯ সালের সেপ্টেম্বরে স্যার ফজলে আবেদ ‘ইদান প্রাইজ ফর এডুকেশন ডেভেলপমেন্ট লরিয়েট’ হিসেবে ঘোষিত হন। —প্রেস বিজ্ঞপ্তি
