চকবাজারে তুচ্ছ ঘটনায় শ্রমিক নিহত

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২২:০১

চকবাজারের উর্দু রোডে একটি প্লাস্টিক কারখানায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের নির্যাতনে রুবেল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত অবস্থায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুবেল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নূরুজ্জামানের ছেলে। তিনি ওই কারখানাতেই থাকতেন।

চকবাজার থানার ওসি শামীমুর রশিদ তালুকদার বলেন, কাজ নিয়ে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেলকে আঘাত করে আলম। আলম পালিয়ে গেছেন। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।