আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী আজ শুরু

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:১৭

২৫ ও ২৬ জানুয়ারি শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী আংগারিয়া উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উত্সবের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এমপি। বিশেষ অতিথি থাকবেন ইকবাল হোসেন অপু এমপি, নাহিম রাজ্জাক এমপি, শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের ও পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আংগারিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুর রব মুন্সী। স্মারক বিতরণী, বর্ণাঢ্য র্যালি, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচি দিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি